ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি ওয়াশিংটনের বিরুদ্ধে এ অভিযোগ তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। খবর আল জাজিরা।
এক্সে (সাবেক টুইটার) দেয়া পোস্টে দিয়াজ-কানেল বলেন, যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে তিনি ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যায়িত করেন। তার মতে, এ ধরনের কর্মকাণ্ড শুধু ভেনিজুয়েলার জনগণের বিরুদ্ধেই নয়, বরং আরো বিস্তৃতভাবে আমাদের আমেরিকার বিরুদ্ধেও পরিচালিত করছে।
বিবৃতির শেষাংশে কিউবার প্রেসিডেন্ট তাদের বিপ্লবী স্লোগান, ‘স্বদেশ না মৃত্যু, আমরা জয়ী হব’ উল্লেখ করেন।










