চীনের পূর্বাঞ্চলীয় নানজিংয়ে একটি আবাসিক ভবনে
অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৪৪ জন। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এ
তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা একটি সংবাদ সম্মেলনে বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত ভবনের প্রথম তলা থেকে হয়েছে। ওই ফ্লোরে বৈদ্যুতিক বাইক রাখা হয়েছিল।
বিল্ডিংটি নানজিংয়ের ইউহুতাই জেলায় অবস্থিত ৮০
লাখের বেশি মানুষের শহরটিতে বাস করে।শহরটি
সাংহাই থেকে প্রায় ২৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরো জানায়, সকাল ৬ টার
দিকে আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং শুক্রবার দুপুর ২টার দিকে একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ
হয়েছে।
চীনা সোশ্যাল নেটওয়ার্কে প্রচারিত ফুটেজে
মাঝরাতে একটি বড় ভবনে আগুন জ্বলতে দেখা গেছে, সেখান থেকে কালো ধোঁয়া বের হচ্ছিলো।
আহত ৪৪ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো
হয়েছে বলে কর্মকর্তারা জানায়। তারা বলছে, একজনের অবস্থা আশঙ্কাজনক এবং অন্য একজন
গুরুতর আহত।
এক সংবাদ সম্মেলনে, শহরের মেয়র চেন ঝিচাং
নিহতদের পরিবারের প্রতি তার সমবেদনা জানান ও ক্ষমাপ্রার্থনা করেন।










