মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুইতে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৫৮ জন প্রাণ হারিয়েছে। নৌকায় অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহত ব্যক্তিরা একটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য নৌকা করে যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটেছে বলে বেসামরিক সুরক্ষা বিভাগের প্রধান থমাস দিজিমাসে নিশ্চিত করেছেন। রেডিও গুইরাকে থমাস দিজিমাসে বলেন, ‘‌৫৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পানির নিচে আরো কতজন রয়েছে সে সংখ্যা আমরা এখনো নিশ্চিত নই।’ সূত্র: সিনহুয়া