আলট্রাপ্রসেসড ফুড বা অতিপ্রক্রিয়াজাত খাবারের
ওপর কর আরোপ সংক্রান্ত আইন পাশ করেছে কলম্বিয়া। বিশ্বে প্রথমবারের মতো কোনো দেশ এ ধরনের
ব্যবস্থা নিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, অন্যান্য দেশের সামনে এ পদক্ষেপ একটি উদাহরণ
স্থাপন করতে যাচ্ছে। খবর দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘জাঙ্ক ফুড আইন’ চলতি মাসে কার্যকর হয়েছে।
এর আওতায় ধীরে ধীরে শুল্ক আরোপ করা হবে। এ ধরনের খাবারের ওপর শুরুতে ১০ শতাংশ কর নির্ধারণ
করা হয়েছে। পরবর্তী বছরে তা ১৫ শতাংশ করা হবে এবং ২০২৫ সালের মধ্যে তা ২০ শতাংশ করা
হবে।
লন্ডনের ইম্পেরিয়াল কলেজ বিজনেস স্কুলের আন্তর্জাতিক
স্বাস্থ্য নীতি ও অর্থনীতির অধ্যাপক ফ্রাঙ্কো সাসি বলেছেন, ‘বিভিন্ন দেশ স্বাস্থ্য কর
প্রয়োগ করে আসছে। উদাহরণস্বরূপ তামাক বা চিনিযুক্ত পানীয়ের কথা বলা যায়, কিন্তু খুব
কমই প্রক্রিয়াজাত খাবারগুলোতে কর আরোপ করছে। কলম্বিয়ার এ আইন আমরা আগে যা দেখেছি
তার চেয়ে বেশি বিস্তৃত এবং অন্যান্য দেশের জন্য একটি উদাহরণ।’
অতিপ্রক্রিয়াজাত খাবারের সঙ্গে নানা ধরনের
রোগের সম্পর্ক রয়েছে। এর অন্যতম অসংক্রামক রোগ, যা ডায়েট ও স্থূলতার সঙ্গে সম্পর্কিত,
যেমন- ডায়াবেটিক। কলম্বিয়ায় ৭০ বছরের কম বয়সীদের এক-তৃতীয়াংশের মৃত্যুর কারণ ডায়াবেটিক।
প্রায় ৭৬ শতাংশ মানুষের মৃত্যুর কারণও অসংক্রামক রোগ।
স্থানীয় ক্যাম্পেনেইররা জানান, আইনটি প্রণীত
হওয়ার আগে অতিপ্রক্রিয়াজাত খাদ্য ও পানীয় শিল্পের সঙ্গে জড়িতা জোরালো বিরোধিতা করেছেন।










