চাঁদে নতুন অভিযান চীনের। গত শুক্রবার (২ মে) স্থানীয় সময় বিকাল ৫টা ২৭ মিনিটে ওয়েনচাং স্পেস লঞ্চ সেন্টার থেকে চাঁদের উদ্দেশে রওনা হয় চ্যাং-৬ নামের ক্রুবিহীন মহাকাশ যানটি। ৫৩ দিনব্যাপী এ মিশনের মূল লক্ষ্য চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে আনা। চীনের মহাকাশ গবেষণা সংস্থা আরো জানায়, চ্যাং-৬-এর প্রাথমিক লক্ষ্য চাঁদ থেকে দুই কিলোগ্রাম পরিমাণের নমুনা পৃথিবীতে নিয়ে আসা। চাঁদের যে অংশ থেকে নমুনা সংগ্রহ করা হবে সেটিকে চাঁদের অন্ধকার দিকও বলা হয়। পৃথিবী থেকে এ অংশ  দেখা যায় না, কারণ এখানে সূর্যের রশ্মি পড়ে না। খবর বিবিসি