পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) নেতা ফয়সাল করিম কুন্ডি বিরোধী দলকে নির্বাচন নিয়ে পড়ে না থেকে দেশের উন্নয়নে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন। সোমবার (৪ মার্চ) ইসলামাবাদে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। খবর ডন।

কুন্ডি বলেন, বিরোধী দলের প্রতি আমার বার্তা, নির্বাচন শেষ হয়ে গেছে। এটি থেকে সরে আসুন।

তিনি বলেন, আমাদের আলোর পথে ধাবিত হওয়া প্রয়োজন এবং পাকিস্তানকে অন্ধকার থেকে বের করে আনতে হবে।