যুক্তরাষ্ট্র
ও যুক্তরাজ্যের যৌথ বিমান হামলায় ১১ জন হুথি সৈনিক নিহত হয়েছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের একজন মুখপাত্র সংবাবাদমাধ্যম রয়টার্সকে
এ কথা জানান।তিনি বলেন, মার্কিন-ব্রিটিশ
জোট সোমবার (১১ মার্চ) পশ্চিম ইয়েমেনের বন্দর শহর এবং ছোট
শহরগুলিতে আঘাত হানে। এ
সময় সময় কমপক্ষে
১১ জন নিহত এবং
১৪ জন আহত হয়েছে।
হুথি পরিচালিত
টিভি চ্যানেল আল মাসিরাহের খবরে জানা যায়, প্রধান বন্দর শহর হোদেইদাহ ও রাস ইসা বন্দরসহ
দেশটিতে কমপক্ষে ১৭টি বিমান হামলা চালানো হয়েছে। তবে যৌথ বাহিনী বলেছে, বাণিজ্যিক জাহাজ
রক্ষা করতে এ হামলা চালানো হয়েছে।
বুধবার
এডেন বন্দরে হামলায় বার্বাডোস-পতাকাযুক্ত, গ্রিক-পরিচালিত ট্রু কনফিডেন্সে হামলা
চালায় হুথিরা। এতে তিন ক্রু
নিহত হয়।
মালবাহী
জাহাজ রুবিমার ডুবে যাওয়ার দুই
সপ্তাহ পরে হামলাটি চালানো
হয়েছিল।
গাজায়
ইসরায়েলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে নভেম্বর থেকে
লোহিত সাগর ও এডেন
উপসাগরে চলাচল করা বাণিজ্যিক জাহাজগুলোতে
হামলা চালিয়ে আসছে হুথিরা। আগ্রাসন
বন্ধ না হওয়া পর্যন্ত
এই হামলা চলবে বলেও হুমকি
দিয়েছে তারা।
হুথিদের
হামলার ভয়ে এডেন উপসাগর
এবং লোহিত সাগর থেকে সুয়েজ
খালের বিপজ্জনক পথ এড়াতে হয়
বহু জাহাজ এখন আফ্রিকার কেপ
অফ গুড হোপের দীর্ঘ
ও ব্যয়বহুল পথ বেছে নিচ্ছে।
এতে শিপিং খরচ অনেক বেড়ে
যাচ্ছে।










