রাশিয়ার বেলগরদ অঞ্চলে একটি রাশিয়ান সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। ক্রেমলিন জানিয়েছে ওই বিমানে ৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দি ছিলেন। বেলগরদের গর্ভনর জানিয়েছেন, বিমানের আরোহীরা সবাই নিহত হয়েছেন। খবর আল জাজিরা।

রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, একটি ইউশিন আইএল-৭৬ কার্গো বিমান স্থানীয় সময় সকাল ১১ টার দিকে বিধ্বস্ত হয়েছে। এতে ৬৫ বন্দী ইউক্রেনীয় যুদ্ধবন্দি ছিলেন।

ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। জন্য ঘটনাস্থলে একটি তদন্ত কমিটি পাঠানো হয়েছে। ।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।