সপ্তাহখানেক আগে প্রচারণা চালানোর সময় হত্যাচেষ্টার শিকার হওয়ার পর আবারো জোরালো নির্বাচনী প্রচারণায় নেমেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার মিশিগান অঙ্গরাজ্যের এক নির্বাচনী প্রচারণা রÅvলিতে অংশগ্রহণ করেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প। রÅvলিতে রিপাবলিকান ও তার সমর্থকদের ট্রাম্প বলেন, ‘আমি গণতন্ত্রের জন্য গুলি খেয়েছি।’ প্রচারণায় তার সঙ্গে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জেডি ভেনস।

মিশিগানে রÅvলি শেষে চলতি বছরের শেষ দিকে নির্বাচনে জয়লাভের আশাবাদ ব্যক্ত করে ট্রাম্প তার সমর্থকদের ধন্যবাদ জানান এবং লড়াই করে যাওয়ার ঘোষণা দেন। বলা যায়, এদিন থেকে বেশ জোরালোভাবেই নির্বাচনী প্রচারণায় নেমেছেন সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গেও যোগাযোগ বাড়াচ্ছেন তিনি। গত সপ্তাহে নিজ বাসভবনে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে বৈঠক করেন। শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গেও দীর্ঘ ফোনালাপ করেন ট্রাম্প। ক্ষমতায় এলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অবসান ঘটানোর আশ্বাস দেন তিনি। এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প জানান, আগামী নির্বাচনে জয়লাভের পর মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে কোনো যুদ্ধে যাবে না। 

দেশকে শান্তির পথে এগিয়ে নিতে ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে চান বলে মন্তব্য করেন সাবেক এ প্রেসিডেন্ট। এছাড়া দেশের অভ্যন্তরীণ বিষয়ে গভীর মনোযোগ দিয়ে অর্থনীতিকে আরো সুদৃঢ় করে গড়ে তোলার ইচ্ছা ব্যক্ত করেছেন তিনি।

এদিকে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থিতা বাতিল না করার বিষয়ে অটল আছেন। নিজ দলের ১০ জন কংগ্রেসম্যান ও দুজন সিনেটর জো বাইডেনকে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থিতা বাতিল করার আহ্বান জানালেও তার নির্বাচনী শিবির বলছে, বাইডেন আগামী নির্বাচনে লড়বেন ও শিগগিরই তিনি পুনরায় নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হওয়ায় নির্বাচনী প্রচারণা বন্ধ রেখেছেন বাইডেন। সম্পূর্ণ সুস্থ হওয়ার আগ পর্যন্ত নিজ বাসভবনেই থাকবেন বলে হোয়াইট হাউজের এক বিবৃতিতে জানানো হয়। হোয়াইট হাউজের সেক্রেটারি ক্যারিন জানান, আগামী সপ্তাহ থেকে জো বাইডেন পুনরায় নির্বাচনী প্রচারণায় নামতে পারেন।