অর্ধশতাব্দীর বেশি সময় পর আবার চন্দ্রপৃষ্ঠে
অবতরণ করল মার্কিন মহাকাশযান ওডিসিয়াস। গতকাল বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) চাঁদের দক্ষিণ
মেরুর কাছে অবতরণ করে যুক্তরাষ্ট্রে এই মহাকাশযান। অবতরণের এ বিষয়টি নিশ্চিত করেছে
অভিযান পরিচালনায় থাকা ফ্লাইট ডিরেক্টর টিম ক্রেন। খবর বিবিসি।
টিম ক্রেন জানিয়েছেন, আমরা নিশ্চিত
মহাকাশটি চন্দ্রপৃষ্ঠে অবস্থান করছে যেটি আমরা প্রেরণ করেছি।
বিবিসির খবরে বলা হয়েছে, টেক্সাসভিত্তিক
প্রতিষ্ঠান ইনটুইটিভ মেশিনের ব্যক্তিমালিকানাধীন কোনো মহাকাশযান এবারই প্রথম চাঁদে
পাঠাল যুক্তরাষ্ট্র।
নাসা এক বিবৃতিতে জানিয়েছে, ষড়ভূজ আকৃতির
রোবট অডিসিয়াস স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে চাঁদে অবতরণ করে। বাণিজ্যিক মহাকাশযানের
মাধ্যমে পরিচালিত এই চন্দ্রাভিযানে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান
নাসা।
এর আগে, চলতি বছরের জানুয়ারিতে একটি
মার্কিন প্রতিষ্ঠানের চন্দ্রাভিযান ব্যর্থ হয়। এতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর চন্দ্রাভিযান
পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। সবশেষ ১৯৭২ সালে নাসা সফলভাবে চাঁদে অ্যাপোলো–১৭ মিশন পরিচালনা
করে।










