সৌদি আরবের রিয়াদে আজ শনিবার অনুষ্ঠিত
হচ্ছে ‘অভূতপূর্ব’ যৌথ ইসলামিক-আরব শীর্ষ সম্মেলন। গতকাল শুক্রবার (১০ নভেম্বর) এ তথ্য
নিশ্চিত করেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্স।
রিয়াদ জানিয়েছে, অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন
(ওআইসি) ও আরব লীগের সম্মেলন দুটি শীর্ষ সম্মেলন হওয়ার কথা থাকলেও তারা একই
সম্মেলনে বসবেন।
ফিলিস্তিনের গাজায় চলমান সংকট নিয়ে এই যৌথ
সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া আরব দেশগুলোকে ঐক্যবদ্ধ করা ও এই জরুরি পরিস্থিতি থেকে
বের হয়ে আসার করণীয় নিয়ে আলোচনা হবে বলেও জানা গেছে।










