জলবায়ু কর্মীদের অবরোধের পর জার্মানির ব্যস্ততম ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর পুনরায় চালু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোরে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়ে। জলবায়ু কর্মীরা বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়ায় কর্তৃপক্ষ বিমান ওঠা-নামা স্থগিত করতে বাধ্য হয়। খবর রয়টার্স।

ফ্রাঙ্কফুর্টের একজন মুখপাত্র বলেছেন, ১৪০০ ফ্লাইটের মধ্যে অন্তত ১৪০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

‘ক্লাইমেট অ্যাক্টিভিস্ট গ্রুপ লেটজেট জেনারেশন’ জানিয়েছে, তাদের ছয়জন সদস্য রানওয়ের চারপাশে বিভিন্ন পয়েন্টে সাইকেল এবং স্কেটবোর্ড দিয়ে পায়ে হেঁটে যাওয়ার আগে তারের বেড়া কেটে ফেলে। জলবায়ু কর্মীদের প্রচারিত একটি ছবিতে দেখানো হয়, একজন বিক্ষোভকারী ব্যানারসহ টারমাকে বসে আছে।

উল্লেখ্য, জলবায়ু কর্মীরা ২০৩০ সালের মধ্যে তেল, গ্যাস এবং কয়লার ব্যবহার বন্ধ করে দেয়ার জন্য সরকারকে বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তির জন্য চাপ দিচ্ছে।

ইউরোপীয় বিভিন্ন দেশগুলোর বেশ কয়েকটি বিমানবন্দরে একই ধরনের অপারেশনের একদিন পর পরিবেশবাদীরা ফ্রাঙ্কফুট বিমানবন্দরে বৃহস্পতিবারের প্রতিবাদ কর্মসুচি পালন করে। ইউরোপীয় ইউনিয়নের যুক্তরাজ্যভিত্তিক জলবায়ু কর্মীরা জুলাইয়ের শুরুতে আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছিল, ব্রিটেন, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র এবং নরওয়েতে বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে।