সম্প্রতি
অন্যান্য ইউরোপীয় দেশের মতো বুলগেরিয়া ইউক্রেনের সঙ্গে একটি দ্বিপক্ষীয়
নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের ব্যাপারটিকে বিবেচনা করছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) রেডিও বুলগেরিয়ার এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
বুলগেরিয়ার
প্রধানমন্ত্রী নিকোলাই ডেনকোভ বলেছেন, বুলগেরিয়া একটি দ্বিপক্ষীয় নিরাপত্তা
চুক্তি স্বাক্ষর করার আলোচনা করছে, তবে এটি প্রথমে জাতীয় সভায় অনুমোদিত হতে হবে।
তিনি
বলেন, বুলগেরিয়ান সরকার ইউক্রেনের জন্য সর্বাধিক রাজনৈতিক, সামরিক, কূটনৈতিক,
মানবিক এবং বৈষয়িক সহায়তা নিশ্চিত করার জন্য কাজ করছে।
সমর্থনের
জন্য বুলগেরিয়াকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলিনস্কি ধন্যবাদ জানান। সেই সঙ্গে তিনি
ইউক্রেনের প্রতিরক্ষা খাতে যৌথ উৎপাদনেও আগ্রহ প্রকাশ
করেন।
রেডিও
বুলগেরিয়ার মতে, বৈঠকে জ্বালানি, অবকাঠামো এবং লজিস্টিক খাতে দ্বিপাক্ষিক
সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে।










