ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস শনিবার তাদের গাজার সামরিক প্রধান মোহাম্মদ সিনওয়ারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এর আগে গত মে মাসে ইসরায়েল এক হামলায় তাকে হত্যা করার দাবি করেছিল। হামাস সিনওয়ারের মৃত্যুর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য না দিলেও তাকে ও অন্যান্য নেতাকে ‘শহীদ’ হিসেবে বর্ণনা করে ছবি প্রকাশ করেছে। মোহাম্মদ সিনওয়ার ছিলেন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই। ভাইয়ের মৃত্যুর পর তিনি শীর্ষ পদে উন্নীত হন। তার মৃত্যুর পর হামাসের সামরিক শাখার নেতৃত্ব এখন তার ঘনিষ্ঠ সহযোগী ইজ আল-দিন হাদ্দাদের হাতে যাবে বলে ধারণা করা হচ্ছে। খবর ও ছবি রয়টার্স
সামরিক প্রধান মোহাম্মদ সিনওয়ারের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছে হামাস
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস শনিবার তাদের গাজার সামরিক প্রধান মোহাম্মদ সিনওয়ারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।










