যুক্তরাষ্ট্রের নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সাউথ ক্যারোলিনার সাবেক গভর্নর নিকি হ্যালি। গতকাল  বুধবার (৬ মার্চ) এ ঘোষণা দেন তিনি। তার ঘোষণার মাধ্যমে আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে ট্রাম্পের প্রার্থিতা নিশ্চিত হয়েছে। খবর সিএনএন।

‘সুপার টুয়েসডেতে’ সাবেক প্রেসিডেন্ট ডোনল্ড ট্রাম্পের কাছে পরাজিত হওয়ার পর সাউথ ক্যারোলিনার এক সভায় বক্তৃতাকালে হ্যালি বলেছেন, এখন আমার প্রচারণা স্থগিত করার সময় এসেছে। আমি আমেরিকানদের কণ্ঠস্বর শুনতে চেয়েছিলাম, সেটা শুনেছি। এখন আমার কোনো অনুশোচনা নেই।

এর আগে গত মঙ্গলবার (সুপার টুয়েসডেতে) অনুষ্ঠিত ১৫টি অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রাথমিক দলীয় বাছাইয়ে ১৪টি অঙ্গরাজ্যে জয় পান মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনল্ড ট্রাম্প। মাত্র ভারমন্ট অঙ্গরাজ্যে জয় পেয়েছেন হ্যালি। বিশান ব্যবধানে এই হারের পরপরই প্রেসিডেন্ট বাছইয়ের নির্বাচনের দৌঁড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।