গাজা উপত্যকায় ২০ লাখেরও বেশি ফিলিস্তিনির খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র সংকট রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা টেলিভিশন। খবর তাস

প্রতিবেদন অনুযায়ী, ২৩ লাখ মানুষ খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মারাত্মক সংকটের মুখোমুখি। কারণ ইসরায়েলি কর্তৃপক্ষ এ অঞ্চলে সমস্ত মানবিক সহায়তা প্রবাহ বাধাগ্রস্ত করছে। ঘর উষ্ণ রাখতে ও বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানিও গত সাত দিন ধরে গাজায় সরবরাহ করা হচ্ছে না।

গাজার বাসিন্দাদের ঘর মেরামত করার বা আশ্রয়স্থল তৈরির জন্য তহবিল নেই এবং তারা ধ্বংসাবশেষ থেকে যেকোনো ব্যবহারযোগ্য সামগ্রী খুঁজে বের করার চেষ্টা করছে বলে টিভি চ্যানেলটি জানিয়েছে।