ফিলিস্তিনের গাজায় গত পাঁচ মাসে হতাহতের সংখ্যা প্রায় লাখের কাছাকাছি পৌঁছেছে। নিহতের সংখ্যা পৌঁছেছে প্রায় ৩০ হাজারের কাছাকাছি। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত পাঁচ মাসে ইসরায়েলের বর্বর হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন ২৯ হাজার ৮৭৮ ফিলিস্তিনি। এছাড়া আহত হয়েছেন ৭০ হাজার ২১৫ জন। খবর আল-এরাবিয়া নিউজ।
গতবছরের ৭ অক্টোবর ইসরায়েল সীমান্তে
প্রবেশ করে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর গাজায় প্রতিশোধমূলক
স্থল ও আকাশ পথে হামলা শুরু করে ইসরায়েল। সেখানে সংঘাত শরুর পর এই হতাহতের ঘটনা ঘটেছে।
অন্যদিকে ইসরায়েলের দাবি, হামাসের হামলায়
১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হয়েছন। জিম্মি হয়েছেন ২৫০ জনের অধিক। যাদের বেশ কয়েকজনকে অস্থায়ী যুদ্ধবিরতেতে মুক্তি দিয়েছে হামাস।
গাজায় তেল আবিবের এসব হামলায় তীব্র বিপর্যেয়ের
মুখে পড়েছে সেখানের বেসামরিক জনগণ। উপত্যকাটিতে হামাস নিমুর্লের নামে গণহত্যা চালানো
হচ্ছে বলে অভিযোগ তুলেছে জাতিসংঘ সহ বিশ্বের মানবতাবাদী সংগঠনগুলো। তবে এসব অভিযোগ উপেক্ষা
করে রমজানে গাজার দক্ষিণের শহর রাফায় হামলার পরিকল্পনার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী
বেনিয়ামিন নেতানিয়াহু। অবশ্য এতে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন
দেশ। তারা হামাসকে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে।










