মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন জান্তা সরকারের প্রধান
মিন
অং
হ্লাইংকে।
ভারপ্রাপ্ত
প্রেসিডেন্ট
মিন্ট
শোয়ে
চিকিৎসার
জন্য
ছুটি
নেয়ায়
সেনাপ্রধানকে
এ দায়িত্ব
দেয়া
হয়।
দেশটির
সেনাবাহিনীর
বরাতে
এ
তথ্য
নিশ্চিত
করেছে
কাতারভিত্তিক
সংবাদমাধ্যম
আল
জাজিরা।
মিয়ানমারের
রাষ্ট্রীয়
টেলিভিশন
এমআরটিভির
এক
ঘোষণায়
বলা
হয়,
সোমবার
(২২
জুলাই)
ভারপ্রাপ্ত
প্রেসিডেন্টের কার্যালয় থেকে দায়িত্ব
নেয়ার
ব্যাপারে
একটি
চিঠি
পান
মিন
অং
হ্লাইং।
চিঠিতে
বলা
হয়,
ভারপ্রাপ্ত
প্রেসিডেন্ট
মিন্ট
শোয়ে
অসুস্থ
ও
তার
চিকিৎসা
প্রয়োজন।
এজন্য
তিনি
ছুটিতে
আছেন।
তিনি
সুস্থ
হয়ে
না
ফেরা
পর্যন্ত
তার
জায়গায়
দায়িত্ব
পালন
করবেন
মিন
অং
হ্লাইং।
এরপর জান্তা সরকারের পক্ষ থেকে বলা হয়, স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের চেয়ারম্যানের কাছে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে সেনা অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। নতুন সরকার গড়ে নাম দেয়া হয় স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল। এর প্রধান হন দেশটির সেনাপ্রধান মিন অং হ্লাইং।










