পোপ ফ্রান্সিসের মৃত্যু ক্যাথলিক চার্চের জন্য এক গভীর শোকের মুহূর্ত। তবে পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর তার উত্তরসূরি নির্বাচন নিয়ে সারা বিশ্বে আগ্রহ দেখা যাচ্ছে। খবর বাসস।

ক্যাথলিক চার্চের ইতিহাসে পরবর্তী পোপ নির্বাচনের প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি বিশ্বের সবচেয়ে বৃহত্তম ধর্মীয় সম্প্রদায়ের নেতৃত্ব নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করে। কয়েক শতাব্দী ধরে চলে আসা এক জটিল প্রক্রিয়া মেনে অতিগোপনে নির্বাচন করা হয় নতুন পোপ।

পোপ ফ্রান্সিসের পরবর্তী নেতা নির্বাচনের জন্য এরইমধ্যে বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম সামনে এসেছে।

পিয়েত্রো প্যারোলিন (ইতালি), ৭০, ভ্যাটিকানের সেক্রেটারি অব স্টেট

পিয়েত্রো প্যারোলিন দীর্ঘ সময় ধরে ভ্যাটিকান সরকারের প্রধান হিসাবে কাজ করছেন। তিনি পোপ ফ্রান্সিসের সেক্রেটারি অব স্টেট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি বিশ্ব নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন এবং ভ্যাটিকানের কূটনৈতিক কার্যক্রমে প্রধান ভূমিকা পালন করেছেন।

২০১৩ সালে পোপ ফ্রান্সিস তাকে এ পদে নিযুক্ত করেন। প্যারোলিনের কূটনীতি, প্রশাসন এবং বিশ্ব রাজনীতি সম্পর্কে গভীর অভিজ্ঞতা এ সকল অভিজ্ঞতা তাকে পোপ হওয়ার জন্য শক্তিশালী প্রার্থী করে তুলেছে।

পিয়েরবাত্তিস্তা পিজাবাল্লা (ইতালি), ৬০, ল্যাটিন প্যাট্রিয়ার্ক অব জেরুজালেম

পিজাবাল্লা বর্তমানে মধ্যপ্রাচ্যে ক্যাথলিক সম্প্রদায়ের নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি পূর্ববর্তী পোপদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন। ২০২৩ সালে কার্ডিনাল হিসেবে নির্বাচিত হন তিনি।

পিয়েরবাত্তিস্তা পিজাবাল্লা ফিলিস্তিন, ইসরায়েল, জর্ডান এবং সাইপ্রাসে ক্যাথলিকদের জন্য কাজ করেছেন এবং বিশ্ব শান্তির পক্ষে তিনি একজন শক্তিশালী সমর্থক। মধ্যপ্রাচ্যের ক্যাথলিকদের মধ্যে তার গভীর প্রভাব রয়েছে।

ম্যাটেও মারিয়া জুপ্পি (ইতালি), ৬৯, বোলোনিয়ার আর্চবিশপ

বোলোনিয়ার আর্চবিশপ ম্যাটেও মারিয়া জুপ্পি। ক্যাথলিক সমাজের প্রগতিশীল কণ্ঠস্বর, বিশ্ব শান্তির জন্য পোপ ফ্রান্সিসের বিশেষ শান্তির দূত হিসেবে ইউক্রেনে নিযুক্ত হয়েছেন তিনি।

ম্যাটেও মারিয়া জুপ্পি সেন্ট’ইজিডিও রোমান সম্প্রদায়ের সদস্য এবং অভিবাসী ও সমকামী ক্যাথলিকদের জন্য তার ভূমিকার জন্য সুপরিচিত।

তিনি গত কয়েক বছরে ইউরোপীয় শান্তি ও মানবাধিকার বিষয়ে তার দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন।

ক্লডিও গুগেরোত্তি (ইতালি), ৬৯

ভ্যাটিকানের আন্তর্জাতিক কূটনীতি এবং স্লাভিক বিশ্বের প্রতি গভীর নজর দেয়া ক্লডিও গুগেরোত্তি ২০২২ সালে পূর্ব গির্জাগুলোর জন্য ডিকাস্টারির প্রধান নিযুক্ত হয়েছেন। ভ্যাটিকানের ক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি।

তিনি রোমান কুরিয়ার (ভ্যাটিকানের প্রশাসনিক ব্যবস্থাপনা) গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করেছেন।

জ্যঁ-মার্ক এভেলিন (ফ্রান্স), ৬৬, মার্সেইর আর্চবিশপ

জ্যঁ-মার্ক এভেলিন ২০২২ সালে কার্ডিনাল হিসেবে নিযুক্ত হন। তিনি পোপ ফ্রান্সিসের ঘনিষ্ঠ সহযোগী। এভেলিন বিশেষত ধর্মীয় সংলাপ ও অভিবাসীদের সুরক্ষায় তার ভূমিকার জন্য বিশেষভাবে পরিচিত তিনি।

সামাজিক পরিবর্তন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রয়াসে জ্যঁ-মার্ক এভেলিন আধুনিক ক্যাথলিক গির্জার পক্ষে কাজ করছেন।

অ্যান্ডার্স আরবোরেলিয়াস (স্বিডেন), ৭৫, স্টকহোমের বিশপ

আরবোরেলিয়াস স্বিডেনের প্রথম কার্ডিনাল তিনি। তার কাজের মাধ্যমে ক্যাথলিক ধর্মকে আরো খোলামেলা এবং সহনশীল করেছেন অ্যান্ডার্স আরবোরেলিয়াস (স্বিডেন)।

তিনি পোপ ফ্রান্সিসের সঙ্গে একযোগে কাজ করেছেন এবং বিশেষত গির্জার জন্য নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছেন। তিনি বিশ্বে অভিবাসী সম্প্রদায় এবং সমকামী ক্যাথলিকদের সমর্থন জানানোর জন্য পরিচিত।

মারিও গ্রেচ (মাল্টা), ৬৮, গোজো এর বিশপ ইমেরিটাস

মাল্টার বিশপ গ্রেচ সিনড অব বিশপসের সেক্রেটারি জেনারেল হিসেবে গুরুত্বপূর্ণ কাজ করেছেন। তিনি গির্জার ভেতর এবং বাইরের ইস্যুগুলোর ওপর গভীর দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করেন। বিশেষত ক্যাথলিক যুবকদের জন্য কাজ করছেন তিনি।

পিটার এর্দো (হাঙ্গেরি), ৭২, এসজারটম-বুদাপেস্টের আর্চবিশপ

আইন এবং ধর্মীয় তত্ত্বে বিশেষজ্ঞ এর্দো ক্যানন ছিলেন পোপ ফ্রান্সিসের একজন ঘনিষ্ঠ পরামর্শদাতা।

জ্যঁ-ক্লদ হোলেরিচ (লুক্সেমবার্গ), ৬৭, আর্চবিশপ

লুক্সেমবার্গের আর্চবিশপ হোলেরিচ পোপ ফ্রান্সিসের ঘনিষ্ঠ সহযোগী, তিনি গির্জার সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। বিশেষ করে শাস্তি প্রদান ও ধর্মীয় সংলাপে এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছেন তিনি ।

লুইস আন্তোনিও ট্যাগলে (ফিলিপিন্স), ৬৭, ম্যানিলার আর্চবিশপ ইমেরিটাস

ফিলিপিন্সের প্রাক্তন আর্চবিশপ ট্যাগলে পোপ ফ্রান্সিসের বিশেষ পরামর্শদাতা ছিলেন। তিনি লাতিন আমেরিকার ক্যাথলিকদের জন্য তার ভূমিকার জন্য পরিচিত। লুইস আন্তোনিও ট্যাগলে ধর্মীয় অসাম্প্রদায়িকতার ওপর গুরুত্ব দিয়েছেন।

চার্লস মাওং বো (মিয়ানমার), ৭৬, ইয়াঙ্গনের আর্চবিশপ

বো মিয়ানমারে প্রথম এবং একমাত্র কার্ডিনাল, তিনি রোহিঙ্গাদের বিরুদ্ধে নিপীড়নের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন।মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি এবং মানবাধিকার বিষয়ে তিনি তার কঠোর বক্তব্য প্রকাশ করেছেন।

পিটার তুর্কসন (ঘানা), ৭৬, কেপ কোস্টের আর্চবিশপ ইমেরিটাস

তুর্কসন আফ্রিকার প্রভাবশালী কার্ডিনালদের মধ্যে অন্যতম। অর্থনৈতিক ন্যায়বিচার, পরিবেশগত সমস্যা এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নিয়েছেন।তিনি জাতিসংঘে আফ্রিকান জনগণের অধিকারের পক্ষে কথা বলেছেন।

ফ্রিদোলিন অ্যামবঙ্গো বেসুংগু (ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো), ৬৫, কিনশাসার আর্চবিশপ

অ্যামবঙ্গো কঙ্গোর প্রথম কার্ডিনাল। ফ্রিদোলিন অ্যামবঙ্গো বেসুংগু সাহসী নেতা হিসেবে পরিচিত। তিনি আফ্রিকান ক্যাথলিকদের জন্য একটি সমৃদ্ধ ভবিষ্যত তৈরির লক্ষ্যে কাজ করছেন।

রবার্ট ফ্রান্সিস প্রিভস্ট (যুক্তরাষ্ট্র), ৬৯, চিত্লায়োর আর্চবিশপ-বিশপ ইমেরিটাস

প্রিভস্ট নতুন বিশপদের নিয়োগের ক্ষেত্রে পোপ ফ্রান্সিসের পরামর্শদাতা ছিলেন। তিনি লাতিন আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি দক্ষিণ আমেরিকার ক্যাথলিক সম্প্রদায়ের সংস্কারের পক্ষে।

টিমোথি ডোলান (যুক্তরাষ্ট্র), ৭৫, নিউ ইয়র্কের আর্চবিশপ

ডোলান নিউ ইয়র্কে শক্তিশালী কট্টরপন্থী কণ্ঠস্বর হিসেবে পরিচিত।তিনি সমকামীদের বিরুদ্ধে ক্যাথলিক চার্চের অবস্থান সম্পর্কে কঠোর মন্তব্য করেছেন।

এই ১৫ জন প্রার্থী ভ্যাটিকানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন এবং পোপ ফ্রান্সিসের উত্তরাধিকারী হওয়ার জন্য গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।