দ্বৈত নাগরিকত্ব রাখার সুযোগ দিয়ে নতুন আইনের অনুমোদন দিয়েছে জার্মানির সংসদ। নতুন আইন অনুযায়ী কেউ যদি জার্মানিতে টানা পাঁচ বছর বসবাস করেন তাহলে তাকে নাগরিকত্ব দেয়া হবে। এর আগে এ সময় ছিল আট বছর। বিশেষ বিশেষ ক্ষেত্রে, কেউ যদি তিন বছর জার্মানিতে বসবাস করেন, তাহলে তাকেও নাগরিকত্ব দেয়া হবে। আগে এ সুযোগ দেয়া হতো পাঁচ বছর পর। এছাড়া জার্মানিতে জন্ম নেয়া কোনো শিশুর পিতামাতার মধ্যে যদি একজন দেশটিতে পাঁচ বছর বসবাস করেন, তাহলে তিনি এমনিতেই নাগরিকত্ব পাবেন। এতদিন এ সময় ছিল আট বছর। ডয়চে ভেলে