অতিরিক্ত পরিশ্রমের অভিযোগ তুলে দক্ষিণ কোরিয়ায় কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। উদ্ভূত পরিস্থিতিতে দেশটির হাসপাতালগুলো রোগী ভর্তি থেকে বিরত থাকছে এবং অস্ত্রোপচার বাতিল করছে। এ মাসে দেশটির দুই-তৃতীয়াংশ তরুণ চিকিৎসক আন্দোলনে যোগ দেয়ার পর এমন ঘটনা ঘটছে। খবর রয়টার্স।

দেশটির সরকার প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবার প্রসার ঘটানোর জন্য অধিক জনবলের প্রয়োজনীয়তা তুলে ধরছে। তরুণ চিকিৎসকরা বলছেন সরকারের চিকিৎসকদের সংখ্যা বৃদ্ধির পরিকল্পনার চেয়ে বরং তাদের পারিশ্রমিক ও কাজের পরিবেশকে অগ্রাধিকার দিতে হবে।

জ্যেষ্ঠ চিকিৎসক ও প্রাইভেট প্র্যাকটিশনাররা কর্মবিরতিতে যোগ না দিলেও রোববার (২৫ ফেব্রুয়ারি) সরকারকে এ পরিকল্পনা থেকে সরে আসার আহবান জানিয়েছেন তারা। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ৪০০ জন চিকিৎসকের জমায়েতে এ কথা বলা হয়।