যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের
ন্যাশভিল শহরে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫ কানাডিয়ান নাগরিক।
নিহতদের তিনজনই শিশু। ওই শহরের একটি মোটরওয়ের কাছে এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে।
খবর সিবিএস নিউজ।
গণমাধ্যমটির খবরে বলা হয়েছে, গত সোমবার
(৪ মার্চ) ইঞ্জিন বিকল হয়ে বিধ্বস্ত হয় কানাডিয়ান যাত্রীবাহি ওই উড়োজাহাজ। এতে তিনশিশু
সহ পাঁচ কানাডিয়ান নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনার আগে স্থানীয়
সময় সোমবার রাত পৌনে আটটার দিকে ন্যাশভিল বিমানবন্দরে কল করে পাইলট ইঞ্জিনের সমস্যার
কথা জানিয়েছিলেন।
ন্যাশভিল পুলিশ জানিয়েছে, ন্যাশভিল
বিমানবন্দরে জরুরি অবতরণের জন্য বিমানটিকে অনুমতি দেওয়া হয়েছিল। তবে পাইলট এয়ার
ট্রাফিক কন্ট্রোলকে জানান, উড়োজাহাজটি রানওয়েতে পৌঁছাতে ব্যর্থ হবে।
মেট্রো ন্যাশভিল পুলিশের মুখপাত্র ডন
অ্যারন জানিয়েছেন, বিস্ফোরণের ফলে ইন্টারস্টেট আই-৪০ এর কিছু অংশ বন্ধ হয়ে গেছে,
কিন্তু উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার আগে অন্য কোনো যানবাহন বা ভবনে আঘাত করেনি।










