পবিত্র রমজান মাসের শুরু উপলক্ষ্যে চাঁদ দেখতে মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশ সমূহ। রোববার শাবান মাসের ২৯ দিন শেষ হবে। সেই হিসেবে আজ সন্ধ্যায় চাঁদ উঠলে পরদিন সোমবার থেকে পবিত্র মাহে রমজান শুরু হবে । আল আরাবিয়া।

গণমাধ্যমটি জানিয়েছে, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ১০ মার্চ রমজানের চাঁদ দেখার জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে। মূলত সৌদি সুপ্রিম কোর্ট এবং সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি বাসিন্দাদের অর্ধাকার চাঁদ দেখার জন্য অনুরোধ করেছে। আজ সেই চাঁদ দেখা গেলে তা পবিত্র রমজান মাসের শুরুর বার্তা দেবে।

আল আরাবিয়া বলছে, সৌদি আরবে কেউ চাঁদ দেখলে তাদের তা নিকটতম কেন্দ্রকে অবহিত করতে হবে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে যারা চাঁদ দেখবেন তাদের +97126921166 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

অন্যদিকে চাঁদ দেখা না গেলে সোমবার আরব দেশগুলোতে শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং রমজান মাস গণনা শুরু হবে আগামী মঙ্গলবার। সেক্ষেত্রে সোমবার এশার নামাজের পর তারাবি নামাজ পড়া ও শেষরাতে সেহেরি খেতে হবে মধ্যপ্রাচ্যের মুসলমানদের।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ফলে বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই।