অনেক দিন ধরেই তাপপ্রবাহের কবলে মেক্সিকো।  মানুষের পাশাপাশি পশুও কষ্ট পাচ্ছে। অবস্থা এতটাই খারাপ যে বাঁদরের দল গাছ থেকে পড়ে মারা যাচ্ছে, মারা যাচ্ছে পাখিও। 

স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের কারণে হ্রদ ও জলাশয়ও শুকিয়ে গেছে। এরই মধ্যে খবর মিলল খরার কারণে একটি হ্রদ আংশিকভাবে শুকিয়ে মারা গেছে হাজার হাজার মাছ। ঘটনাটিকে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিপজ্জনক প্রভাব বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার (১৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা রয়টার্স।


স্থানীয় কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, বুস্টিলোস হ্রদটির পানি তার স্বাভাবিক স্তরের ৫০ শতাংশ কমে গেছে। যার অর্থ দূষণকারীরা হ্রদটির পানিতে বসবাসকারী প্রজাতির জন্য পরিস্থিতি বিপজ্জনক করে তুলেছে।

উত্তর আমেরিকার এই দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, মার্চের মাঝামাঝি থেকে শুরু হওয়া চলতি উষ্ণ মৌসুমে ১২৫ জন লোকের মৃত্যু হয়েছে।



মেক্সিকোর সরকারি কর্তৃপক্ষ বলছে, তাপপ্রবাহের পাশাপাশি পশুর খাওয়ার পানির উৎস কমে এসেছে। যেসব এলাকায় এসব বানর বসবাস করে সেখানকার হ্রদগুলো শুকিয়ে গেছে।