করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (১৭ জুলাই) নাভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনী প্রচারে গিয়ে তার শরীরে করোনা শনাক্ত হয়।

বাইডেন করোনার মৃদু উপসর্গে ভুগছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। তারা বলেছে, বুধবার লাস ভেগাসে অনুষ্ঠানে যোগ দেয়ার আগে প্রেসিডেন্ট বাইডেনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাকে টিকা দেয়া হয়েছে। তিনি ডেলাওয়ারে নিজের বাসা থেকে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। 

ডেলাওয়ারে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকবেন তিনি।

উল্লেখ্য, আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে লগড়ে যাচ্ছেন জো বাইডেন। ৮১ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে ক্ষমতার জন্য লড়বেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে।