ইউরোপে গত বছর হামে আক্রান্তের সংখ্যা প্রায় ৪৫ গুণ
বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সম্প্রতি এ তথ্য জানায়। খবর বিবিসি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এ রোগে
আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে এবং এর বিস্তার রোধ করতে জরুরি ব্যবস্থা নেয়া
প্রয়োজন। ২০২৩ সালে প্রায় ৪২ হাজার ২০০ মানুষ এ রোগে আক্রান্ত হয়েছিল। ২০২২ সালে আক্রান্তের সংখ্যা ছিল ৯৪১ জন।
ডব্লিউএইচওর ধারণা , কভিড মহামারী চলাকালীন
সময়ে শিশুদের এ রোগের টিকা কম দেয়া হয়েছে। যে কারণে এখন শিশুরা বেশি আক্রান্ত
হচ্ছে।
যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা গত সপ্তাহে
জানান, পশ্চিম মিডল্যান্ডে অত্যন্ত সংক্রামক হামের প্রাদুর্ভাব অন্যান্য শহরেও দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস জানায়, ১৬ বছরের কম বয়সী ৩৪ লাখের বেশি শিশু এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে। এসব শিশুকে টিকার আওতায় আনতে তাদের বাবা-মাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
হাম, মাম্পস ও রুবেলা (এমএমআর) টিকা দুটি ডোজে দেয়া হয় - প্রথমটি এক বছর বয়সের কাছাকাছি সময়ে এবং দ্বিতীয়টি দেয়া হয় যখন একটি শিশুর বয়স প্রায় তিন বছর চার মাস। এ টিকাগুলো হাম থেকে রক্ষা করার জন্য খুবই কার্যকর।
ইউরোপের পরিস্থিতি সম্পর্কে ডব্লিউএইচও-র আঞ্চলিক পরিচালক ডা. হ্যান্স ক্লুজ বলেন, ‘আমরা দেখেছি এই অঞ্চলে হামের প্রাদুর্ভাব ৩০ গুণ বেড়েছে এবং ২১ হাজার মানুষ হাসপাতালে ভর্তি। এছাড়া ৫ জন হামে আক্রান্ত হয়ে মারাও গেছে।










