চার বছর ধরে চলমান যুদ্ধ বন্ধে শান্তি প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইউক্রেনের প্রতিনিধি দল। তারা হোয়াইট হাউজের প্রতিনিধি স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার ও মার্কিন সেনাবাহিনী সচিব ড্যানিয়েল ড্রিসকলের সঙ্গে বৈঠক করবেন। কিয়েভ ও ওয়াশিংটন এরই মধ্যে ২০টি ধারা সম্বলিত একটি শান্তি পরিকল্পনা তৈরি করেছে, তবে রাশিয়া এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। এ আলোচনার মূল বিষয় হচ্ছে আঞ্চলিক ভূখণ্ড, নিরাপত্তা নিশ্চয়তা এবং জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের ভবিষ্যৎ। এছাড়া ইউক্রেন যুদ্ধোত্তর পুনর্গঠন প্যাকেজ নিশ্চিত করতে চাচ্ছে। খবর রয়টার্স