কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের জন্য নকশা করা ‘সুপার-লার্জ ওয়ারহেডের’ পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। একই দিনে নতুন একটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রও পরীক্ষা করেছে দেশটি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, দেশের ক্ষেপণাস্ত্র প্রশাসন ‘হোসাল-১ আরএ-৩’ নামের কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রে ব্যবহারযোগ্য একটি ওয়ারহেড বা বোমার শক্তি পরীক্ষা করেছে। ওয়ারহেডটিকে বলা হচ্ছে সুপার-লার্জ অর্থাৎ এ যাবৎকালের সবচেয়ে বড় আকারের ওয়ারহেড এটি। খবর বিবিসি