লন্ডনে উগ্র ডানপন্থী রাজনৈতিক কর্মী টমি রবিনসনের ডাকে আয়োজিত অভিবাসনবিরোধী শোভাযাত্রায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শনিবার মধ্য লন্ডনে আয়োজিত ‘ইউনাইট দ্য কিংডম’ নামের এ শোভাযাত্রায় প্রায় ১ লাখ ১০ হাজার মানুষ অংশ নেয়। পুলিশের অনুমোদিত রুট থেকে সরে যাওয়ার চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটে। লন্ডন মেট্রোপলিটন পুলিশের তথ্যানুযায়ী, বিক্ষোভকারীরা লাঠি, বোতল ও ফ্লেয়ার ছোড়ে। এতে ২৬ পুলিশ সদস্য আহত হন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। অন্তত ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সূত্র: রয়টার্স
লন্ডনে অভিবাসনবিরোধী শোভাযাত্রায় সংঘর্ষ
লন্ডনে উগ্র ডানপন্থী রাজনৈতিক কর্মী টমি রবিনসনের ডাকে আয়োজিত অভিবাসনবিরোধী শোভাযাত্রায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।










