ব্রিটেনে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে বুনো রাজহাঁসের
ওপর। সাধারণত শীতকালে বিশ্বের হিমায়িত আর্কটিক প্রজনন স্থল থেকে ব্রিটেনে উড়ে আসে এই
অভিবাসী পাখি। কিন্তু বিজ্ঞানীরা বলছেন আগের তুলনায় এই উষ্ণতা খোঁজা প্রাণীটির ব্রিটেনমুখীতা
কমেছে কয়েক গুন। খবর বিবিসি।
সম্প্রতি বিজ্ঞানীদের একটি দল বলেছেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে বিউইক রাজহাঁসের আচরণগত পরিবর্তন দেখা দিয়েছে। যুক্তরাজ্যে শীতের সময় এই বন্য প্রাণীটির আগমন ঘটে। তবে আগের তুলনায় এখন আগমনের সংখ্যা কমেছে কয়েক গুন। আর যেসকল বুনো রাজহাঁস আসছে তাদের পৌঁছতেও সময় লাগছে আগের তুলনায় বেশি।
মেয়সি ও মেয়ফিল্ড নামক এক জোড়া রাজহাঁস গতকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) গ্লুচেস্টারশায়ারের স্লিমব্রিজে পা রেখেছে যেগুলো ১৯৬৫ সালের পর এবারই প্রথম এই অঞ্চলে পা রেখেছে বলে জানিয়েছেন প্রকৃতিবীদদের একটি দল।
এছাড়া আগের তুলনায় এ প্রজাতির বুনো রাজহাঁসের আগমনের সংখ্যাও কমেছে কয়েক গুন। যেখানে আগে এই জলজ প্রাণীটির আগতদের সংখ্যা ছিল প্রায় ৭০০ পাল, সেখানে সে সংখ্যা এখন নেমে এসছে ১০০ পালে।
প্রতিবছর জলজ এই প্রাণীটি উষ্ণতার খোঁজে তাদের হিমায়িত আর্কটিক প্রজনন স্থল ছেড়ে শরতের শেষের দিকে যুক্তরাজ্যে আসে। এরপর বসন্তে তারা আবার উত্তরের পথে পাড়ি জমায়।
ওয়াইল্ডফৌল অ্যান্ড ওয়টল্যান্ডস ট্রাস্টের রিজার্ভের সিনিয়র রিসার্চ অফিসার কার্ক ব্রাইডস বলেছেন, সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই বুনো রাজহাঁসগুলো একদিন আর ব্রিটেনে ফিরে আসবেনা। তিনি আরো বলেন, জলবায়ুর পরিবর্তনের ফলে এই বিষয়টি আমাদের চোখের সামনেই ঘটছে।
ব্রিটেনের বুনো রাজহাঁসের এই প্রজাতিটি যুক্তরাজ্য ছাড়াও অন্যান্য স্থানের অভিবাসী।










