ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা কামাল খারাজি দেশটির পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। দেশটির পারমাণবিক মতবাদে পরিবর্তন আনার ইঙ্গিতও দিয়েছেন কামাল খারাজি। তিনি বলেছেন, যদি ইরানের অস্তিত্ব ইসরায়েলের দ্বারা হুমকির মুখে পড়ে, তাহলে ইরান পারমাণবিক মতবাদে পরিবর্তন আনবে। খারাজি বলেন, ‘‌আমাদের পারমাণবিক বোমা তৈরির কোনো সিদ্ধান্ত নেই। কিন্তু ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে, আমাদের সামরিক মতবাদ পরিবর্তন করা ছাড়া কোনো উপায় থাকবে না।’ এনডিটিভি