ইউক্রেনে রাশিয়ার হামলার দ্বিতীয় বার্ষিকীতে
দেশটির ৫০০টির বেশি লক্ষ্যবস্তুর ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রয়টার্সের এক সাক্ষাৎকারে এ ঘোষণা দিয়েছেন মার্কিন ট্রেজারি
সহকারি ওয়ালি অ্যাডেয়েমো। তিনি বলেছেন আজ শুক্রবার রুশ বাহিনীর অভিযানে পাঁচ শতাধিক
লক্ষ্যবস্তুতে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্স।
গণমাধ্যটির খবরে বলা হয়েছে, বেশ কয়েকটি
দেশের সঙ্গে যৌথভাবে এই নিষেধাজ্ঞার পদক্ষেপ নিয়েছে বাইডেন প্রশাসন। রুশ সামরিক সরঞ্জাম
সহ দেশটির সঙ্গে ব্যবসায়িকভাবে জড়িত কোম্পানিগুলোর ওপর এ নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে বলে
জানিয়েছে মার্কিন ট্রেজারি সহকারি। এছাড়া পুতিনের
সমালোচক আলেক্সি নাভালনির মৃত্যুর বিষয়ে রাশিয়াকে জবাবদিহির আওতার কথাও জানিয়েছেন তিনি।
আজ শুক্রবার রাশিয়ার ওপর কয়েকশ নিষেধাজ্ঞা
দেয়ার কথা জানিয়েছেন অ্যাডেয়েমো। এ বিষয়ে তিনি আরো জানিয়েছেন শুধু যুক্তরাষ্ট্রই এসব
নিষেধাজ্ঞা দিচ্ছেনা দেশটির সঙ্গে তাদের মিত্র দেশগুলোও এই নিষেধাজ্ঞাকে সমর্থন করছে।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলার
পর মস্কোকে লক্ষ্য করে অন্তত কয়েক হাজার নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। তারই
ধারাবাহিকতায় নতুন করে এ নিষেধাজ্ঞার ঘোষণা দিল ওয়াশিংটন।
এদিকে মার্কিন কংগ্রেসে কিয়েভের জন্য
অতিরিক্ত নিরাপত্তা সহায়তার অনুমোদন নিয়ে সংশয় তৈরি হলেও রাশিয়াকে চাপে রাখতে যুক্তরাষ্ট্র
এবং তাদের মিত্র দেশ এসব নিষেধাজ্ঞা দিয়ে আসছে। বাইডেন প্রশাসন ইউক্রেনকে পূর্ব অনুমোদিত
অর্থ সহায়তার চুক্তি শেষে রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে আবার নতুন করে অতিরিক্ত
তহবিলের আবেদন করা হয়েছে। তবে নতুন এ তহবিল পাস হবে কিনা তা নিয়ে এখনো সংশয়ে রয়েছে
বাইডেন প্রশাসন।










