অবরুদ্ধ গাজায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে জর্ডান। গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) অভুক্ত গাজাবাসীর জন্য বিমান থেকে ত্রাণ সহায়তা ফেলেছে দেশটির বিমানবাহীনির কর্মীরা। এতে সরাসরি অংশ নিয়েছেন জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ। খবর আনাদোলু এজেন্সি।

গণমাধ্যমটি জানিয়েছে, বিমান থেকে প্যারাসুটের মাধ্যমে এভাবে মানবিক সহায়তা কার্যক্রমে দ্বিতীয়বারের মত অংশ নিয়েছেন তিনি। এর আগে গত ১১ ফেব্রুয়ারি গাজায় একটি এয়ারড্রপ কার্যক্রমে অংশ নিতে দেখা যায় তাকে।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে গাজাবাসীর দুর্ভোগ কমাতে একটি মানবিক সহায়তার অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। জর্ডানের তিনটি এয়ার ফোর্স, সংযুক্ত আরব আমিরাত, মিসর এবং ফ্রান্সের তিনটি সহ মোট ছয়টি সি-১৩০ বিমান এ কার্যক্রমে অংশ নেয়।

এর মধ্যে একটি বিমান গাজায় চিকিৎসা সরঞ্জাম সরবরাহের কাজে ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক হামলা শুরু করে। এতে উপত্যকাটিতে প্রাণ হারান ২৯ হাজার ৭৮২ জন। এছাড়া আহতের সংখ্যা ৭০ হাজারের কাছাকাছি।

আগামী ১০ মার্চ থেকে এই অঞ্চলে রমজান শুরু। এর আগেই জিম্মিদের মুক্তি বিষয়ে আলোচনার অগ্রগতি হয়েছেও বলেও জানান তিনি। জিম্মি মুক্তির বিষয়ে

সবচেয়ে বেশি চাপের মুখে আছেন ইসারয়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এছাড়া গত সপ্তাহে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভেটো দেওয়ায় ব্যাপকভাবে সমালোচিত হয় যুক্তরাষ্ট্র।