দক্ষিণ কোরিয়ায় বাঞ্জি জাম্পিংয়ে ষাটোর্ধ
এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৬ ফেব্রুয়ারি) বাঞ্জি জাম্পিংয়ে ফলে কার্ডিয়াক
অ্যাটাকে ওই নারীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির হাসপাতাল কর্তৃপক্ষ। খবর
দ্য স্ট্রেইটস টাইমস।
গণমাধ্যমটি জানিয়েছে, ভুক্তভোগী ওই
নারীর নাম ও বয়স স্পষ্টভাবে প্রকাশ করা হয়নি। তবে দেশটির গেওংগি শহরের স্থানীয় পুলিশ
সূত্রে জানা যায়, গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে একটি ক্রীড়া কেন্দ্রের বাঞ্জি জাম্পিংয়ের
একটি প্ল্যাটফর্মের ৮ মিটার উঁচু থেকে নিচে পরে ওই নারীর মৃত্যু হয়।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দক্ষিণে
গেয়ংগি প্রদেশের স্টারফিল্ডের আনসেং নামের একটি মলে বাঞ্জি জাম্পিং স্টান্ডে এই দুর্ঘটনা
ঘটে। স্থানীয় সূত্র জানিয়েছে, জাম্পিংয়ের পরপরই ওই নারী কার্ডিয়াক অ্যাটাক হলে তাকে
দ্রুত হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
উল্লেখ্য, বাঞ্জি জাম্পিং হচ্ছে উঁচু
থেকে লাফিয়ে পড়া। কেউ কেউ মনে করেন এটি করতে পারা যুদ্ধ জয়ের মতো স্নায়ুতে উত্তেজনা
সৃষ্টি করে। তবে এর জন্য অবশ্যই কিছু প্রস্তুতি রয়েছে। শারীরিকভাবে আনফিট না হলে কেউই
এর জন্য উপযুক্ত বলে বিবেচিত হন না।










