ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশ থেকে নিয়ে যাওয়ার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পুরো ঘটনাটি তিনি ‘একেবারে টেলিভিশন শো দেখার মতো করে’ দেখেছেন।
আজ শনিবার (৩ জানুয়ারি) ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আপনি যদি সেই অভিযান দেখতেন, তাহলে বুঝতেন—এটা ছিল সত্যিই এক বিস্ময়কর ঘটনা।’
অভিযানে অংশ নেয়া দলের প্রশংসা করে তিনি বলেন, ‘তারা অবিশ্বাস্য কাজ করেছে।’ ট্রাম্পের ভাষায়, ‘পৃথিবীর অন্য কোনো দেশ এমন অভিযান পরিচালনা করতে পারত না।’










