চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট
ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (১৬ মে) তিনি চীনের বেইজিংয়ে পৌঁছান। খবর আল জাজিরা।
পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হওয়ার পর এটি পুতিনের প্রথম আন্তর্জাতিক
সফর। দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক প্রত্যাশিত সময়ের চেয়েও বেশি সময় ধরে চলছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভিতে একজন উপস্থাপক কয়েক মিনিট পরপর
উল্লেখ করছেন, দুজন রাষ্ট্রপ্রধান খুব শিগগিরই সংবাদ সম্মেলনে যোগ দেবেন।










