রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে ইউক্রেনের শহরগুলোতে এ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ১৩০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে আছেন বলে আশঙ্কা করছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসি।

হামলার পর এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া বিভিন্ন ধরনের প্রায় ৪০টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এতে ১৩৯টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়া যেখানে হামলা চালিয়েছে সেখানে বেসামরিক নাগরিকরা বসবাস করেন। রাশিয়ার এই হামলার কঠিন জবাব দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে তিন দফায় হামলা চালানো হয়েছে। রাজধানী কিয়েভ এবং মধ্য ইউক্রেনেও হামলাচালানো হয়েছে। এছাড়া খেরসনের দক্ষিণাঞ্চলে ক্রমাগত গোলাবর্ষণ করা হয়েছে।