গাজায় ২১ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েল
ডিফেন্স ফোর্সের(আইডিএফ) একজন মুখপাত্র ড্যানিয়েল হাগারি এ কথা নিশ্চিত করেন। খবর
বিবিসি ।
গতকাল সেমাবার (২২ জানুয়ারি) ইসরায়েলি
সেনাবাহিনী জানিয়েছে দক্ষিণ গাজা উপত্যকায় তাদের আধাসামরিক ব্রিগেডের ২০২তম
ব্যাটালিয়নের ২২ সেনা নিহত হয়েছে। এছাড়া বেশ কয়েকজন সেনা আহত হয়েছে।
এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর ৫৩৫ সেনা কর্মকর্তা
ও সদস্য নিহত হয়েছে। গত একদিনে আহত হয়েছে ১৯ ইসরায়েলি সেনা। গত তিন মাসে আহতের
সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৭৩ জনে।
গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায়
আগ্রাসী হামলা শুরু করে তেল আবিব। যেখানে ধ্বংস প্রায় পুরো গাজা অঞ্চল। এ পর্যন্ত
গাজায় প্রাণহানি ঘটেছে ২৫ হাজার ২৯৫ জনের। আহত হয়েছেন ৬০ হাজারের অধিক গাজাবাসী।
অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, হামাসের হামলায়
তাদের ১ হাজার ২০০ জন নিহত হয়েছে। জিম্মি করা হয়েছে প্রায় ২৫০ জনকে যাদের বেশ কয়েক
জনকে খণ্ডকালীন যুদ্ধবিরতির সময় মুক্তি দেয় হামাস।










