রাশিয়ার সাংবাদিক সেমিওন এরেমিন গত শুক্রবার (১৯ এপ্রিল) দক্ষিণ-পূর্ব
ইউক্রেনে ড্রোন হামলায় নিহত হয়েছেন। তিনি রাশিয়ার দৈনিক ইজভেস্টিয়ারের যুদ্ধ বিষয়ক
সংবাদদাতা ছিলেন। খবর রয়টার্স।
ইজভেস্টিয়া জানিয়েছে, সেমিওন এরেমিন (৪২) জাপোরিঝিয়া অঞ্চলে একটি
রাশিয়ান ইউনিট ভ্রমণ থেকে ফিরে আসার সময় ইউক্রেনের ড্রোন হামলায় আহত হয়ে মারা যান।
শুক্রবার ইউক্রেনের এফপিভি ড্রোন হামলার সময় জাপোরিঝিয়ার দিকে তিনি একটি প্রতিবেদন
তৈরি করতে গিয়েছিলেন। তার শেষ প্রতিবেদনটি ড্রোন যুদ্ধে রাশিয়ার পক্ষ নিয়ে ছিল।
এ প্রসঙ্গে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের তথ্যমতে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে
রাশিয়ার আগ্রাসনের পর থেকে ইউক্রেনে কমপক্ষে ১৫ জন সাংবাদিক নিহত হয়েছেন।










