পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে মসজিদে হামলায় অনেকে নিহত হয়েছেন।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) ফজর নামাজের সময় এ ঘটনা ঘটে। একই দিনে দেশটির ক্যাথলিক গির্জায়
হামলার পর এ ঘটনা ঘটল। খবর আল জাজিরা ও বিবিসি।
স্থানীয়দের বরাতে জানা যায়, সন্ত্রাসীরা মোটরসাইকেলে করে মেশিনগানসহ
ভোরে নাতিয়াবোয়ানি শহরে প্রবেশ করে। তারা মসজিদের চারপাশে অবস্থান নিয়ে ফজরের নামাজে
আসা মুসলিমদের ওপর হামলা চালায়। গুলিবিদ্ধদের মধ্যে একজন ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিও
রয়েছেন।
বুরকিনা ফাসোয় উপাসনালয় ও ধর্মীয় নেতারা বিদ্রোহীদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। নাতিয়াবোয়ানি দেশটির অশান্ত পূর্বাঞ্চলে অবস্থিত, এ অঞ্চলে একাধিক সশস্ত্র গোষ্ঠী তৎপর রয়েছে। সর্বোপরি বুরকিনা ফাসোর এক-তৃতীয়াংশেরও বেশি এলাকা বর্তমানে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে।










