ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্পূর্ণ নিরাপদ ও অক্ষত আছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। সরকারি বার্তা সংস্থা ইরনা প্রেসিডেন্টের কার্যালয়ের একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নানা কল্পনা-জল্পনার মধ্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান কোনো ধরনের আঘাত পাননি। প্রেসিডেন্টের দফতরের সূত্র নিশ্চিত করেছে, তিনি নিরাপদ ও সুস্থ আছেন।