মস্কোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়। অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের প্রতিবাদেই বৃহস্পতিবার (৭ মার্চ) মার্কিন রাষ্ট্রদূতকে এ তলব করা হয়েছে। খবর আল-জাজিরা।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালযয়ের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়,  অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো ধরনের হস্তক্ষেপকে দমন কর হবে। বর্তমানে রুশ-বিরোধী তিনটি অলাভজনক গোষ্ঠীকে অর্থায়ন করছে ওয়াশিংটন। এছাড়া রাশিয়ার ১৫-১৭ মার্চের প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে মার্কিন কূটনীতিকরা। সেই সঙ্গে ইউক্রেনে রাশিয়া বিশেষ সামরিক অভিযান চালাবে বলেও তাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করা হয়েছে।

তিনটি অলাভজনক এনজিও আমেরিকান কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল এডুকেশন, কালচারাল ভিস্তাস এবং ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এডুকেশনকে অর্থায়ন বন্ধের কড়া নির্দেশ দিয়েছে মস্কো।  তবে এ ধরনের প্রতিষ্ঠানে অর্থায়নের অভিযোগ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো।

বিবৃতিতে বলা হয়, মার্কিন কূটনীতিকদের বিরুদ্ধে এসব অভিযোগকে দৃঢ়ভাবে দমন করা হবে। এছাড়া ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের বহিষ্কার করা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তি এক প্রতিবেদনে জানিয়েছে, দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ায়, রাশিয়া ও যুক্তরাষ্ট্র সম্প্রতি একে অপরের কয়েক ডজন কূটনীতিককে বহিষ্কার করেছে। বিশেষ করে ইউক্রেনে রুশ অভিযানের পর থেকেই দেশ দুইটির মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে থাকে।