গাজায় হামাস-ইসরায়েল চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যেই সফলভাবে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে ইরান। সোরাইয়া নামের স্যাটেলাইটটি ৭৫০ কিলোমিটার দূরের কক্ষপথে সফলভাবে পৌঁছেছে বলে দাবি করেছে তেহরান। ইরানি যেকোনো স্যাটেলাইটের সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার নতুন রেকর্ড এটি। বিষয়টি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক আকাঙ্ক্ষা নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন উদ্বেগ তৈরি করবে বলে ধারণা বিশ্লেষকদের। অনেক আগে থেকেই ইরান বলে আসছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা আড়াল করতে তারা কোনো মহাকাশ প্রোগ্রাম চালাচ্ছে না। রয়টার্স
নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইরান
গাজায় হামাস-ইসরায়েল চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যেই সফলভাবে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে ইরান।










