আবারো ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সময়ে নেয়া পদক্ষেপগুলোর বিরোধিতা করে রাস্তায় নেমে বিক্ষোভ করছে হাজারও মানুষ। আমেরিকার রেভল্যুশনারি ওয়ার বা স্বাধীনতাযুদ্ধ শুরুর ২৫০তম বার্ষিকীর সঙ্গে মিলিয়ে এ বিক্ষোভের পরিকল্পনা করেছেন আয়োজকরা। ‘৫০৫০১’ নামের এ বিক্ষোভের অর্থ ৫০ রাজ্যে ৫০ বিক্ষোভ, এক আন্দোলন। হোয়াইট হাউজের সামনে ছাড়াও টেসলার ডিলারশিপসহ বহু শহরের কেন্দ্রে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। জনমত জরিপ বলছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমছে। খবর ও ছবি সিএনএন