রাষ্ট্রীয় দায়িত্বে থাকাকালীন অস্ট্রেলিয়ার প্রথম প্রধানমন্ত্রী হিসেবে বিয়ে করলেন অ্যান্টনি আলবানিজ (৬২) । শনিবার (২৯ নভেম্বর) দীর্ঘদিনের সঙ্গী জডি হেইডনের (৪৬) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। দেশটির ইতিহাসে প্রথমবারে কেউ প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বিয়ে করলেন। খবর বিবিসি।
এ দম্পতি জানান, গত বছর ভালোবাসা দিবসে তারা বাগদান করেছিলেন। কিন্তু নানা কারণে তা প্রকাশ করা হয়নি। আজ সন্ধ্যায় অস্ট্রেলিয়ার ক্যানবেরায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘দ্য লজ’-এর সবুজ চত্বরে তাদের বিয়ের অনুষ্ঠান হয়।
বিয়ের পর এক যৌথ বিবৃতিতে নবদম্পতি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ভালোবাসা এবং ভবিষ্যৎ পথচলার অঙ্গীকার ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত।’










