ইরানের হরমুজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাসের শহীদ রাজায়ী বন্দরে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত এবং সাত শতাধিক মানুষ আহত হয়েছে। বিস্ফোরণটি বন্দরের সিনা কনটেইনার ইয়ার্ডে ঘটেছে বলে জানিয়েছে শুল্ক প্রশাসন। উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য বিস্ফোরণস্থলে হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। আহতদের হরমুজগান হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাস্থলে জারি করা হয়েছে নিরাপত্তা সতর্কতা। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জ্বালানি ট্যাংক থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়ে থাকতে পারে।