রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মরদেহ লুকিয়ে রাখার অভিযোগ করেছেন স্বজনরা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) নাভালনির ঘনিষ্ঠ সহযোগী কিরা ইয়ারমিশ জানিয়েছেন, নাভালনির মা লুদমিলাকে ছেলের মরদেহ দেখতে দেয়া হয়নি। তাকে বলা হয়েছে পোস্ট মর্টেম প্রতিবেদন সম্পন্ন হওয়ার পর মরদেহ হস্তান্তর করা হবে। খবর বিবিসি।

কিরা আরো দাবি করেন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় নাভালনিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হত্যার আদেশ দিয়েছেন।

রাশিয়ার মানবাধিকার সংস্থা ওভিডি-ইনফো জানিয়েছে, নাভালনির মৃত্যুর পর ৩৬টি শহর থেকে ৪ শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

এর মধ্যে ১৫ জনকে মস্কোয় সোভিয়েত আমলে নির্যাতিতদের স্মরণে নির্মিত ‘ওয়াল অব গ্রিফ’ স্মৃতিস্তম্ভের পাদদেশে পুষ্পাঞ্জলি ও মোমবাতি প্রজ্বলনের সময় আটক করা হয়েছে।