বিশ্বের শীর্ষ ধনী ইলোন মাস্কের বায়োপিক নির্মাণ করা হবে। সিনেমাটি পরিচালনা করবেন অস্কারজয়ী ড্যারেন অ্যারোনফস্কি। গত সেপ্টেম্বরে স্পেসএক্স ও টেসলার প্রধান ইলোন মাস্কের জীবনীমূলক বই প্রকাশ করেন লেখক ওয়াল্টার আইজ্যাকসন। বইটির স্বত্ব কিনে তা থেকে সিনেমা বানানোর সিদ্ধান্ত নেয় নিউইয়র্কভিত্তিক স্টুডিও এ-২৪। সিনেমাটি প্রযোজনা করবে অ্যারোনফস্কির প্রটোজোয়া পিকচার্স। এ প্রসঙ্গে ইলোন মাস্ক বলেন, ‘আমি খুশি, ড্যারেন কাজটি করছে। সে সেরা পরিচালকদের একজন।’ এনডিটিভি
ইলোন মাস্কের বায়োপিক বানাবেন অস্কারজয়ী পরিচালক
বিশ্বের শীর্ষ ধনী ইলোন মাস্কের বায়োপিক নির্মাণ করা হবে। সিনেমাটি পরিচালনা করবেন অস্কারজয়ী ড্যারেন অ্যারোনফস্কি।










