নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) সৌর্য এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ১৮ জন প্রাণ হারিয়েছেন। বুধবার (২৪ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট। দুজন ক্রুসহ উড়োজাহাজটিতে ১৯ জন আরোহী ছিল বলে জানিয়েছেন ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর।

বিবিসিতে প্রকাশিত সংবাদে বলা হয়,  এ ঘটনায় শুধুমাত্র একজন পাইলট বেঁচে গেছেন।