ভারতের লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। তার আগেই প্রথম দফায় ১৯৫ জনের প্রার্থী তালিকা ঘোষণা করল ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ২০ জন প্রার্থী। ভারতের লোকসভায় মোট আসনসংখ্যা ৫৪৩, এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ৪২ আসন। গত শনিবার দিল্লিতে বিজেপির প্রধান কার্যালয়ে দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ১৯৫ প্রার্থীর নাম ঘোষণা করেন। খবর হিন্দুস্তান টাইমস